১০:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

  • ন্যাশনাল ডেস্ক
  • পোষ্টের সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪
  • ৫৭৮ ভিউ :

রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

আজ শুক্রবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন। নিউমার্কেট থানার পুলিশ এদিন আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করে।

এসময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির প্রধান মেনন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সাম্প্রতিক কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

এসএসসি’র ফল প্রকাশ: সবচেয়ে কম পাসের হার ময়মনসিংহে, ৫৭.৩৯ শতাংশ

শ্যামগঞ্জে বাসে ৯০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ৬০ বছরের জামাল

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

পোষ্টের সময় : ০৫:০০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪