০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

সোমবার রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরে বিজিবি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে শেখ হাসিনা ভারতে আছেন। হাসিনা সরকারের পতনের পর থেকে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন ও বৈরিতা চলছে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় ‘নির্বিচারে হত্যাকাণ্ডের’ অভিযোগে আওয়ামী লীগ সভাপতিসহ নেতাদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ১৮ অক্টোবর এক আদেশে এক মাসের মধ্যে আওয়ামী লীগ সভাপতি হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অন্য আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। এর মধ্যে কয়েকজন ট্রাইব্যুনালে তোলা হলেও হাসিনা পলাতক থাকায় তাকে দেশে আনা সম্ভব হয়নি।

আজ পিলখানায় বিজিবি সদর দফতরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই তাকে ফেরানো যাবে।

এ সময় সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকারের নীতিগত অবস্থানের কোনো পরিবর্তন আসেনি বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘রোহিঙ্গাদের কোনো অবস্থাতেই প্রবেশ করতে দেব না। যারা অসুস্থ, শুধু তারাই মানবিক দিক বিবেচনায় আশ্রয় পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা দুই মাসের মধ্যে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশের যে কথা বলেছেন, সেটা স্লিপ অব টাং। দুই মাসে নয়, গত দেড় থেকে দুই বছরের মধ্যে ৬০ হাজার প্রবেশ করেছে।’

এ সময় কুমিল্লায় মুক্তিযোদ্ধা হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘যারা মুক্তিযোদ্ধাদের হেনস্তা করছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

মধুপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থী পাচ্ছে এআই ও সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

পোষ্টের সময় : ০২:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪