০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর বাস চাপায় সিএনজিঅটোরিকশার ৫ যাত্রী নিহত

  • শেরপুর অফিস :
  • পোষ্টের সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • ৪৬৫ ভিউ :

বাসচাপায় দুমড়েমুচড়ে যায় সিএনজিঅটোরিকশ।

শেরপুরে দ্রুতগামী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েঢছেন। রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হন। এর মধ্যে তিন জন নারী ও দুই জন পুরুষ।তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনাস্থলের ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন বলে জানিয়েছেন শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর বাস চাপায় সিএনজিঅটোরিকশার ৫ যাত্রী নিহত

পোষ্টের সময় : ০১:৩৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪