০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত গুণী ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার – ২০২৫ তুলে দিলেন প্রধান উপদেষ্টা

  • RA
  • পোষ্টের সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৪৫২ ভিউ :

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সাতজন গুণী ব্যক্তির হাতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ তুলে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনি এ পুরস্কার তুলে দেন।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড. ইউনূস ছয়জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করেন, তাদের পক্ষে পরিবারের সদস্যরা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারের জন্য মনোনীত একমাত্র জীবিত গুণী ব্যক্তি বদরুদ্দীন মোহাম্মদ উমর আগেই জানিয়েছিলেন যে তিনি পুরস্কার গ্রহণ করবেন না। শতাধিক গ্রন্থের এই লেখক আজীবন কখনো কোনো পুরস্কার নেননি। তাঁর এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সরকার সম্মান জানিয়েছে, তবে পুরস্কারের একটি অনুকৃতি জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে অনুষ্ঠানে ঘোষণা করা হয়।

স্বাধীনতা পুরস্কার ২০২৫ প্রাপ্তরা:

শিক্ষা ও গবেষণা: বদরুদ্দীন উমর

প্রতিবাদী তারুণ্য: আবরার ফাহাদ (পদক গ্রহণ করেন মা রোকেয়া খাতুন)

বিজ্ঞান ও প্রযুক্তি: জামাল নজরুল ইসলাম (পদক গ্রহণ করেন মেয়ে সাদাফ সাজ সিদ্দিকী)

সাহিত্য: মীর আবদুস শুকুর আল মাহমুদ (কবি আল মাহমুদ) (পদক গ্রহণ করেন কবিকন্যা বেগম আতিয়া মীর)

সংস্কৃতি: নভেরা আহমেদ (পদক পরিবারের কাছে হস্তান্তর করা হবে)

সমাজসেবা: স্যার ফজলে হাসান আবেদ (পদক গ্রহণ করেন ছেলে শামেরান আবেদ)

মুক্তিযুদ্ধ ও সংস্কৃতি: মোহাম্মদ মাহবুবুল হক খান (পপ সম্রাট আজম খান) (পদক গ্রহণ করেন মেয়ে অরণী খান)

*স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক, তিন লাখ টাকা এবং সম্মাননাপত্র দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রাথমিক শিক্ষকদের এখন থেকে বদলি করবে স্থানীয় প্রশাসন

কেন্দুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন 

13 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাত গুণী ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার – ২০২৫ তুলে দিলেন প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ০৩:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫