০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রীসহ গ্রেপ্তার ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ( ফাইল ছবি )

স্টাফ রিপোর্টার :

জুলাই-আগস্টে হত্যাসহ বিভিন্ন অভিযোগের মামলায় গ্রেফতার সাবেক মন্ত্রী আনিসুল হক, ডা. দীপু মনিসহ ১৪ জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৮ নভেম্বর তাদের ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় গ্রেফতার দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আসামিদের হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম।

অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রী ফারুক খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনাইদ আহমেদ পলক, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী ও সালমান এফ রহমান, সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।

এর আগে গত ১৭ অক্টোবর জুলাই-আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্তব্য করেননি দিল্লির ঘটনা নিয়ে

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাবেক মন্ত্রীসহ গ্রেপ্তার ১৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

পোষ্টের সময় : ০৩:২০:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪