১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে’

  • RA
  • পোষ্টের সময় : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • ৩৮৮ ভিউ :

বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২৩ মার্চ) সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাপ্রধান কর্তৃক আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন জুলাই আহতকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। এই সহায়তা কার্যক্রম এখনো চলমান আছে বলে জানান তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আহতদের আর্থিক সহায়তা দিতে কাজ করছে সেনাবাহিনী। পাশাপাশি ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানও আহতদের সহায়তায় এগিয়ে এসেছে।’

জুলাই গণভ্যুত্থানে আহতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা জাতির কৃতি সন্তান। আমরা আপনাদের পাশে আছি সব সময়। আপনারা মনোবল হারাবেন না। নিশ্চয়তা দেয়া হচ্ছে, আহতদের পাশে থাকবে সেনাবাহিনী। তাদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে’

পোষ্টের সময় : ০১:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫