১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর ৭টি জাহাজ ঘুরে দেখতে পারবে সবাই

  • RA
  • পোষ্টের সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৩৬৯ ভিউ :

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ ঘুরে দেখার সুযোগ পাবে জনসাধারণ।

রবিবার (২৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নিম্নোক্ত স্থানে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

মহান স্বাধীনতা দিবসে যেসব এলাকায় যে জাহাজ পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে–

ঢাকা (সদরঘাট, ঢাকা)–বানৌজা চিত্রা

নারায়ণগঞ্জ (পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ)–বানৌজা অতন্দ্র

চট্টগ্রাম (নেভাল বার্থ-২, নিউ মুরিং, চট্টগ্রাম)–বানৌজা সমুদ্র অভিযান

খুলনা (বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল, খুলনা)–বানৌজা অপরাজেয়

মোংলা (দিগরাজ নেভাল বার্থ)–বানৌজা ধলেশ্বরী

বরিশাল (মেরিন ওয়ার্কশপ জেটি, বরিশাল)–বানৌজা পদ্মা

চাঁদপুর (বিআইডব্লিউটিএ ঘাঁট, চাঁদপুর)–বানৌজা শহীদ ফরিদ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্বাধীনতা দিবসে নৌবাহিনীর ৭টি জাহাজ ঘুরে দেখতে পারবে সবাই

পোষ্টের সময় : ০৭:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫