১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্মরণকালের ভয়াবহ দাবানলের সম্মুখীন দক্ষিণ কোরিয়া: মৃত্যু ২৬

  • RA
  • পোষ্টের সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • ৩৯৮ ভিউ :

স্মরণকালের ভয়াবহ দাবানলের সম্মুখীন হয়েছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত এতে ২৬ জনের মৃত্যু হয়েছে।

২৭ মার্চ ( বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, উত্তর গিয়ংসাং প্রদেশের সানচেওং কাউন্টিতে শুক্রবার রাতে শুরু হওয়া দাবানলে ইতোমধ্যে প্রায় ৮১,৫০০ একর জমি ভস্মীভূত হয়েছে, যা ২০০০ সালের আগের ভয়াবহ দাবানলের চেয়েও মারাত্মক। আগুন নিয়ন্ত্রণে আনতে ১২০টিরও বেশি হেলিকপ্টার ও বিপুল সংখ্যক দমকল কর্মী কাজ করছে, তবে প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

সরকারি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন পর্যন্ত চারজন দমকলকর্মী ও একজন হেলিকপ্টার পাইলটসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় ৩০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দাবানলে উইসংয়ের গৌনসা বৌদ্ধ মন্দিরের ৩০টি কাঠামোর অর্ধেক পুড়ে গেছে, যার মধ্যে দুটি রাষ্ট্র-ঘোষিত ঐতিহাসিক স্থাপনা রয়েছে। এছাড়াও আন্দং কাউন্টির ইউনেস্কো স্বীকৃত হাহো ফোক ভিলেজও আগুনের ঝুঁকিতে পড়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে স্বরচিত কবিতা আবৃত্তি ও আলোচনা সভা

নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কেন্দুয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল

09 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

স্মরণকালের ভয়াবহ দাবানলের সম্মুখীন দক্ষিণ কোরিয়া: মৃত্যু ২৬

পোষ্টের সময় : ০৭:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫