০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে দু্ই পক্ষের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। গুরুতর আহত প্রায় ৫০ জনকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) সকালে সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের টঙ্গিরঘাট গ্রামে এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিরঘাট গ্রামের জামে মসজিদের ১৪ লাখ টাকা নিয়ে মতবিরোধ দেখা দেয় একই গ্রামের মুরুব্বি মো. তাইবুল্লাহ ও আলহাজ মিয়ার মধ্যে। বর্তমানে মসজিদের কোনও কমিটি না থাকায় আলহাজ মিয়া ওই টাকা মসজিদের উন্নয়নে কাজে লাগাতে চান। আর তাইবুল্লাহসহ একটি পক্ষ ওই টাকা ব্যাংকে রাখতে চান। এ নিয়ে শুক্রবার রাতে টঙ্গিরঘাট গ্রামে একটি বৈঠক হয়।

ওই বৈঠকে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে শনিবার উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে শতাধিক আহতের মধ্যে গুরুতর আহত আনুমানিক ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদের দেওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা।

এ বিষয়ে ওসি বলেন, ‘মসজিদের টাকা নিয়ে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।’

অভিযোগের পেলে তদন্ত করে এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্তব্য করেননি দিল্লির ঘটনা নিয়ে

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হবিগঞ্জে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক

পোষ্টের সময় : ০৬:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪