১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হার্ট অ্যাটাক,লাইফ সাপোর্ট; অতঃপর জ্ঞান ফিরলো তামিমের

তামিম ইকবালের জ্ঞান ফিরেছে, এবং হাসপাতালে ছুটে আসা পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন।

হার্ট অ্যাটাকের পর তার হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তবে আগের তুলনায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

এর আগে সাভারের বিকেএসপিতে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ চলাকালেই তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। টসের পরই তার বুকে ব্যথা অনুভব হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে সতীর্থরা তাকে হার্ট অ্যাটাকের আশঙ্কা করে তৎক্ষণাৎ কেপিজে হাসপাতালে নেওয়া হয়। সেখানে এনজিওগ্রামে তার হার্টে ব্লক ধরা পড়ে। পরিস্থিতি গুরুতর হওয়ায় এভারকেয়ার হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার আনা হলেও, অবস্থা সংকটাপন্ন থাকায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তামিমকে কেপিজে হাসপাতালের সিসিইউতে ভর্তি করে লাইফ সাপোর্টে রাখা হয়েছিলো।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হার্ট অ্যাটাক,লাইফ সাপোর্ট; অতঃপর জ্ঞান ফিরলো তামিমের

পোষ্টের সময় : ০৩:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫