০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বাহির শিমুল সংলগ্ন সিলকা বিলে অভিযান চালিয়ে ১১ হাজার মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।

রবিবার (৯ আগস্ট) উপজেলার সিলকা বিলে এ অভিযান পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়।

অভিযানকালে বিপুল পরিমাণ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দ করা জালগুলো ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে হালুয়াঘাট থানা পুলিশের একটি দল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায় বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনস্বার্থে বিরোধী দলের উচিত লংমার্চ কর্মসূচিই প্রত্যাহার করা: প্রিন্স

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী

03 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

পোষ্টের সময় : ০৯:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬