১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৪ সালে সৌদিতে তিন শতাধিক মৃত্যুদন্ড কার্যকর

২০২৪ সালে সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড মাত্রায় বেড়েছে। চলতি বছর দেশটিতে এখন পর্যন্ত ৩০৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার (৪ ডিসেম্বর) তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

সৌদি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার মাদক চোরাচালান ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। এর মধ্য দিয়ে চলতি বছরে এ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ৩০৩ জনে দাঁড়ালো।

এএফপি জানায়, এই সংখ্যাটি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। শুধুমা সেপ্টেম্বরেই ২০০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এর মধ্যে মাদক সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ১০৩ জন ও সন্ত্রাস-সংক্রান্ত অভিযোগে ৪৫ জন সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছেন।

২০২২ সালে সৌদি আরব মাদক অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের ওপর তিন বছর ধরে স্থগিত থাকা আদেশের অবসান ঘটিয়ে পুনরায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

সেপ্টেম্বরে মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সতর্ক করেছিল, সৌদি কর্তৃপক্ষের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ইতোমধ্যেই ১৯৬-এ দাঁড়িয়েছে, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ।

প্রতিবেদনে দেখা গেছে, মাদক-সম্পর্কিত অপরাধের জন্য চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকর বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে মাদক-সম্পর্কিত মাত্র দুটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। আর ২০২৪ সালে প্রতি দুই দিনে গড়ে একটি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

স্থগিতাদেশ কমানোর ফলেও নারীদের মৃত্যুদণ্ডের প্রবণতা বেড়েছে বলে ধারণা করা হয়।

সরকারি সৌদি প্রেস এজেন্সির বরাতে বার্লিন-ভিত্তিক ইউরোপীয়-সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস (েইএসওএইচআর) জানিয়েছে, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত সাত নারীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যার মধ্যে তিনটি মাদক সংক্রান্ত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির হ্যাটট্রিকে জয় দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

২০৫০ সালের মধ্যে দেশের ১ কোটি ৯০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে

16 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২০২৪ সালে সৌদিতে তিন শতাধিক মৃত্যুদন্ড কার্যকর

পোষ্টের সময় : ০২:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪