০৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বছর পর মুক্তি পেল ‘দায়মুক্তি

  • বিনোদন ডেস্ক :
  • পোষ্টের সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪৭৩ ভিউ :

সাত বছর আটকে থাকার পর অবশেষে মুক্তি পেলো সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পেয়েছে।

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। বদিউল আলম পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান।

এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।

‘দায়মুক্তি’ নিয়ে নির্মাতা বদিউল আলম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’

এর আগে এক সংবাদ সম্মেলনে আবুল হায়াত বলেন, ‘প্রযোজক ও পরিচালকের আগ্রহের কারণেই এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি।’ দিলারা জামান বলেন, ‘গল্পনির্ভর সিনেমা দায়মুক্তি। সবাই মিলেই চেষ্টা করেছেন একটি ভালো কাজ উপহার দেওয়ার। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী। বাকিটা দর্শকের আগ্রহ আর ভালো লাগার ওপর নির্ভর করছে।’

রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার।

মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নীরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, মন্তব্য করেননি দিল্লির ঘটনা নিয়ে

15 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৭ বছর পর মুক্তি পেল ‘দায়মুক্তি

পোষ্টের সময় : ০৪:৩৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫