১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়িত হলে নগর প্রশাসনের কার্যক্রম পরিচালনায় আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

একনেক সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন পায়। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্প, বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়), সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২ এবং ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।

সভায় বিভিন্ন প্রকল্পের ব্যয় ও বাস্তবায়ন অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে অস্বাভাবিক ব্যয় কমানো এবং বিভিন্ন বিভাগের রেট সিডিউল একীভূত করার তাগিদও দেন তিনি।

একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিষাক্ত সাপের কামড়ে কওমি মাদ্রাসা ছাত্রীর মৃত্যু

‘অন্য কারও জার্সিতে পাঁচ তারকা নেই, ব্রাজিলকে প্রাপ্য সম্মান দেওয়া উচিত’

09 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর অনুমোদন

পোষ্টের সময় : ০৭:২৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬