০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে মাদকবিরোধী অভিযানে আটক ১, পলাতক ২

নেত্রকোনার মদনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার টাকাসহ মো. গোলাপ মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুজন পালিয়ে যান।

রোববার (১ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে মদন পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক গোলাপ মিয়া ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। তিনি একই এলাকার মো. কদল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পলাতক দুজন হলেন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে পুলিশ মিয়ার ছেলে মো. সাজু মিয়া (৫২) এবং একই গ্রামের মৃত আনফর আলীর ছেলে ফারুক মিয়া (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জাহাঙ্গীরপুর মিতালী রোড এলাকায় তিন ব্যক্তি অবৈধভাবে গাঁজা কেনাবেচা করছেন। এ তথ্যের ভিত্তিতে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে উপপরিদর্শক (এসআই) হাসানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করেন। তবে গোলাপ মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার টাকা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। অন্য দুজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, বিক্রির উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রাখার অভিযোগে আটক ব্যক্তিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

বিয়ের পর কলেজবিমুখ দুই শিক্ষার্থী, এইচএসসিতে উভয়েই অকৃতকার্য

31 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে মাদকবিরোধী অভিযানে আটক ১, পলাতক ২

পোষ্টের সময় : ১১:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬