০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দুই উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি ঈশ্বরগঞ্জে এতিম শিশুদের নিয়ে স্কুল ফিডিং কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি দপ্তর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. আসমাউল ইকবাল মৃদুল। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিজভি আহমেদ।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা, সদস্যসচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

অন্যদিকে, হালুয়াঘাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত, উপজেলা মৎস্য কর্মকর্তা শতাব্দী রায়, ভেটেরিনারি সার্জন মো. ইমাল আল হোসাইন, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা জামায়াতের আমির মোয়াজ্জেম মাস্টার, হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন এবং হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহমেদসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

দুই উপজেলার আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ উৎপাদনের মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি এ খাতে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশুপালন এবং সময়মতো টিকা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

ঈশ্বরগঞ্জের সভায় সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, প্রাণিসম্পদ খাত মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে সচল রাখা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি প্রণোদনা ও কারিগরি সহায়তা কাজে লাগিয়ে স্থানীয় খামারিরা আরও এগিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

হালুয়াঘাটে আয়োজিত কর্মসূচিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৫ নভেম্বর) ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সৈয়দ ভাকুরি ডা. শেখ আঃ হালিম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হয়। এতে এতিম শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ডিম খাওয়ানো হয়। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে কেরাত, আজান, কোরআন তিলাওয়াত ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে কেরাত ও আজান প্রতিযোগিতায় বিজয়ী তিন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন ইউএনও সানজিদা রহমান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইউটিউবে প্রশ্ন ফাঁসের অভিযোগ, ত্রিশালে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

গৌরীপুরে ছুরিকাঘাতে তরুণ নিহত

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জ ও হালুয়াঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

পোষ্টের সময় : ১১:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬