০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নেত্রকোণার কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রোববার (২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।

এ সময় সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান,উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডাঃ মতিউর রহমান (ইউএলও), কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন আহমেদ খোকন, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক নুরুল হক ভুইয়া, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধি,গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সরকারি নিয়মানুযায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া মাহফিল ও বিশেষ প্রার্থনা, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বক্তারা দিবসটি যথাযোগ্য মর্যাদা ও জনসম্পৃক্ততার মাধ্যমে পালন করে গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রধানমন্ত্রী মধুপুরের আনারস চাষীদের ব্যাপারে আন্তরিক: চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান

টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই: প্রিন্স

02 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পোষ্টের সময় : ০৬:২০:২৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬