বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এডভোকেট শামসুজ্জামান সুরুজ বলেছেন, মধুপুরের আনারসের প্রক্রিয়াজাত ও বাণিজ্যক ব্যাপারে নজর রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনারসকে কিভাবে শিল্পে অন্তর্ভুক্ত করে জাতীয়করণের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী,শিল্ল মন্ত্রণালয়, স্থানীয় সংসদ সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ও খাদ্য ও চিনি কর্পোরেশন কাজ করবে বলে তিনি আশা করেন।
আনারসকে কিভাবে চিনি ও খাদ্য শিল্প প্রতিষ্ঠান উন্নতি করা যায় সে বিষয়েও ভাবছে করপোরেশন।
প্রধানমন্ত্রীর সেই আস্থা ও বিশ্বাস কে বুকে ধারণ করে মধুপুরের জনগণের উন্নয়নের কথা ভেবে চাষীদের স্বার্থে আনারস প্রক্রিয়াজাতকরণ ও যথোপযুক্ত ব্যবহার করতে শিল্প মন্ত্রনালয় ও চিনি খাদ্য কর্পোরেশনও সদা আন্তরিক রয়েছো। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায়, সে ব্যাপারে কাজ করবে সরকার এবং সে দিকে প্রধানমন্ত্রীর নজর রয়েছে।
শনিবার রাত টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের কাকরাইদ কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ জাঁই প্রিন্স, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, কুড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, প্রান্তিক কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় ও প্রক্রিয়াজাতকরণ করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রী, শিল্প মন্ত্রনালয় সার্বক্ষনিক নজরে আছে। এ ব্যাপারে চিনি ও খাদ্য কর্পোরেশন চাষীদের সাথে থাকবে।
হাবিবুর রহমান, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 


















