০৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজা উপলক্ষে মদনে ৪০০ মানুষের মাঝে বিএনপি নেতার বস্ত্র বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার মদনে অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বী ৪০০ নারী-পুরুষের মাঝে নতুন বস্ত্র বিতরণ করেছেন মদন পৌরসভার মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা এনামুল হক।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মদন পৌর সদরের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নারী-পুরুষ ও প্রবীণদের হাতে শাড়ি, লুঙ্গিসহ নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন। উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আনোয়ার হোসাইন বলেন, ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এনামুল হক দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। বিভিন্ন ধর্মীয় উৎসবে বস্ত্র বিতরণ, দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা এবং কৃষকদের মাঝে বীজ বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে ভূমিকা রাখে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা এনামুল হক বলেন, ‘আমি আপনাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। পৌরসভার মেয়র নির্বাচিত হলে আমার বেতন ও টিএ-ডিএ মসজিদ-মাদ্রাসায় বিতরণ করব। মানুষের কল্যাণে বর্তমানে যেসব কাজ করছি, ভবিষ্যতেও তা অব্যাহত রাখব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপূজা উপলক্ষে মদনে ৪০০ মানুষের মাঝে বিএনপি নেতার বস্ত্র বিতরণ

পোষ্টের সময় : ০৫:২১:৪২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬