০৪:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

ফেসবুক ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এ সুবিধা পেতে কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে।

ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন করতে হলে প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবেদন জমা দিতে হবে। এরপর একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করে আপলোড করতে হবে। মেটা ভিডিওটি প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে। সব তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।

এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে না। প্রাথমিকভাবে শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য এ সুবিধা চালু হচ্ছে। ফেসবুক পেজ ও প্রোফেশনাল মোড (Professional Mode) অ্যাকাউন্টে এটি প্রযোজ্য হবে না।

পরিচয় যাচাই সম্পন্ন হলে ভেরিফায়েড ব্যাজ শুরুতে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ এবং ফেসবুক ডেটিং সেবায় দেখা যাবে। পরে ধাপে ধাপে নিউজ ফিডের পোস্টেও ব্যাজটি প্রদর্শন করা হবে।

মেটা জানিয়েছে, এই ভেরিফায়েড ব্যাজের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করা। তবে এই ব্যাজ কোনো ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করে না। সব ব্যবহারকারীকে আগের মতোই কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।

প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে এ সুবিধা চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শ্যামগঞ্জে বাসে তল্লাশি, ভারতীয় মদসহ যুবক আটক

ত্রিশালে এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২১৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

05 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন যেভাবে

পোষ্টের সময় : ০৮:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬