০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কি

গুগলে ‘চোরের দলের ফুটবল খেলা কবে’ লিখে সার্চ করলে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ সেমিফাইনালের তথ্য দেখাচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি গুগলের কোনো আনুষ্ঠানিক নামকরণ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল পরিমাণ ট্রোল, মিম, ভিডিও ও পোস্টে আর্জেন্টিনা দলকে ব্যঙ্গ করে ‘চোরের দল’ শব্দটি ব্যবহারের ফলে গুগলের সার্চ অ্যালগরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক তৈরি করেছে।

এর পেছনে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের বহুল আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোল। মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে করা বিতর্কিত গোলের পর রসিকতা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত’ দিয়ে। সেই ঘটনার জের ধরে প্রতিপক্ষ সমর্থকদের একটি অংশ দীর্ঘদিন ধরে আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে বিভিন্ন নামে উল্লেখ করে আসছে।

বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনালে আবারও আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হওয়ায় পুরোনো বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বিপুল ট্রোল ও কনটেন্টের প্রভাবেই ‘চোরের দলের খেলা’ সার্চে আর্জেন্টিনার ম্যাচের তথ্য দেখাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

তবে ‘চোরের দল’ কোনো সরকারি, ফিফা স্বীকৃত বা আনুষ্ঠানিক নাম নয়। এটি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহৃত একটি ব্যঙ্গাত্মক শব্দ, যা ভাইরাল কনটেন্টের কারণে সার্চ ফলাফলে উঠে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোরাদুজ্জামান মুরাদের লিফলেট বিতরণ 

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কি

14 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কি

পোষ্টের সময় : ০৯:৪৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬