০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯টি শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিশু রোগীর সংখ্যা রয়েছে ৯৭ জনে।

শনিবার হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৭ মার্চ থেকে ৯ মে সকাল পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৯০ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৬৬ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

ডা. মাইনউদ্দিন খান আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ জন শিশু সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, বর্তমানে তিনটি মেডিকেল টিম গঠন করে হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, নারী চিকিৎসকে হত্যা ও ধর্ষণের হুমকি, সাধারণ ডায়েরী

08 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২৯ শিশু ভর্তি

পোষ্টের সময় : ০৪:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬