০৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি আজিজুল, সম্পাদক রাকিব

ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের ৩১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আজিজুল হাকিম আজিজকে সভাপতি এবং মো. রাকিব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার (২ মে) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনিযুক্ত সভাপতি আজিজুল হাকিম আজিজ বলেন, দীর্ঘ প্রায় ২৩ বছর পর ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। এ জেলা ইউনিটটি সাংগঠনিকভাবে শক্তিশালী এবং অতীতের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে বহু ত্যাগী ও পরীক্ষিত নেতা এ সংগঠনে কাজ করেছেন।

তিনি বলেন, ব্যক্তিস্বার্থ, প্রতিহিংসা ও গ্রুপিংয়ের ঊর্ধ্বে থেকে সমন্বয়ের মাধ্যমে সবার যথাযথ মূল্যায়নের চেষ্টা করা হয়েছে। দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও ন্যায়পরায়ণতা বজায় রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত এবং খালেদা জিয়ার আদর্শিক দিকনির্দেশনায় গড়ে ওঠা সংগঠন হিসেবে ছাত্রদলকে এগিয়ে নিতে কাজ করবেন।

পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ দক্ষিণ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি: সভাপতি আজিজুল, সম্পাদক রাকিব

পোষ্টের সময় : ১০:১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬