০৩:০২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বীজ বিতরণ ও প্রশিক্ষণ

ময়মনসিংহে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে হাইব্রিড ধান ও বায়োপেস্টিসাইড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২রা মে) ময়মনসিংহ জেলার সদর উপজেলার তেপান্তর বাজারে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ এবং বীজ বিতরণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় মূলত উচ্চ ফলনশীল বীজ এবং কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব ও উপকারিতা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, বায়োপেস্টিসাইড ব্যবহারের ফলে মাটির উর্বরতা বজায় থাকে, ফসলের মান ভালো হয় এবং জনস্বাস্থ্যের ঝুঁকি অনেকাংশে কমে আসে। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাকের উদ্ভাবিত ধান, সবজি, ভুট্টা ও আলু বীজ এবং বিভিন্ন ধরণের বায়োপেস্টিসাইড সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো: সেলিম উর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের টেরিটোরি সেলস অফিসার মো: শাহিনুর রহমান শাহিন ও মো: রাগিব রায়হান মিঠু। এছাড়াও কারিগরি সহায়তায় ছিলেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো: নাজমুল হাসান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবদুল আলামিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটেইলার মো: আনোয়ার হোসেন এবং ডিলারদের পক্ষে উপস্থিত ছিলেন মো: মহিবুর রহমান শান্ত।

দিনব্যাপী এই আয়োজনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ৫০ জন মডেল কৃষক ও ১০ জন রিটেইলার অংশ নেন। অংশগ্রহণকারীরা বায়োপেস্টিসাইড ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োগ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে আমন মৌসুমের উচ্চফলনশীল হাইব্রিড ধান রাজা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। আয়োজকরা আশা করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা পরিবেশবান্ধব চাষাবাদে উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ব্র্যাক সীড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে বীজ বিতরণ ও প্রশিক্ষণ

পোষ্টের সময় : ০৬:৫৩:১১ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬