০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার ময়মনসিংহের ত্রিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী

দেশের সাংস্কৃতিক অঙ্গন ও স্থানীয় উন্নয়ন কার্যক্রমে নতুন গতি যোগ করতে শনিবার (২৩ মে) ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন, উন্নয়ন প্রকল্প উদ্বোধন এবং দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক—সব মিলিয়ে দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি রয়েছে তার।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

পরে বিকাল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠান।

এছাড়া বিকালে ত্রিশালের নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নারীরা এখন রাস্তায় বের হতে শঙ্কাবোধ করেন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শনিবার ময়মনসিংহের ত্রিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী

পোষ্টের সময় : ১২:৫০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬