১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে সি আর মামলায় আদালতের দেওয়া এক বছরের সাজাপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পক্ষে অত্র প্রতিষ্ঠানের ডাইরেক্টর মাসুদ রানা তার বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলী আদালতে মামলা দায়ের করলে গত ২০ মে তারিখে ময়মনসিংহ যুগ্ম-দায়রা জজ তরিকুল ইসলাম এর আদালত তার বিরুদ্ধে ৩৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ১ বছরের কারাদন্ড ঘোষণা করেন । সাজাপ্রাপ্ত নারী পশ্চিম গোবরাকুড়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম। বুধবার সকালে তার নিজ বাড়ী থেকে পুলিশ মনোয়ারাকে গ্রেফতার করে।

গোবরাকুড়া রংধনু কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান আব্দুল কাদির জানায়, দীর্ঘ সময় তাকে তাগাদা দিলেও সে টাকা পরিশোধ না করে কালক্ষেপন করে আসছিল । পরে সমিতির বিধি মোতাবেক তার বিরুদ্ধে মামলা দায়েরের সিন্ধান্ত নেয়া হয় । বর্তমান কার্যকরী পরিষদ ঋণ খেলাপী সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন অব্যাহত রাখবে।

হালুয়াঘাট থানার ওসি জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের সাজাপ্রাপ্ত ওই নারীকে অভিযান চালিয়ে আটক করে জেলহজতে প্রেরন করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও

মদনে বাসা ভাড়া নিয়ে বিরোধে হামলার অভিযোগ, দুই শিক্ষিকাসহ গ্রেপ্তার ৩

06 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

পোষ্টের সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬