০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে বাতাসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের নান্দাইলে আকস্মিক ঝড় ও বৃষ্টিতে বাতাসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল ৩টার দিকে এই ঝড় আঘাত হানে। এতে ঘরবাড়ি, বৈদ্যুতিক খুঁটি ও গাছ উপড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়ে উপজেলার সিংরইল, মুশুল্লী, বীর বেতাগৈর, আচারগাঁও, জাহাঙ্গীরপুর, গাংগাইল ইউনিয়ন ও নান্দাইল পৌরসভাসহ কয়েকটি এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং শতাধিক গাছপালা উপড়ে পড়েছে। এ সময় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার পরে বিদ্যুৎ কিছুটা স্বাভাবিক হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নান্দাইল- বাকচান্দা সড়কের দুপাশে শতাধিক গাছ ঝড়ে ভেঙে পড়ে রয়েছে। বৈদ্যুতিক খুঁটি হেলে বৈদ্যুতিক লাইন ছিঁড়ে মাটিতে পড়েছে। উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের কামটখালী গ্রামের মালেক মিয়ার বসতঘর ঝড়ে উড়ে গেছে। গাংগাইল ইউনিয়নের শিয়ালধরা গ্রামের হৃদয় মিয়ার বিশাল আকারের রেইনট্রি গাছ উপড়ে পড়ে রান্নাঘরসহ পুকুরের পাড় ধসে গেছে। জাহাঙ্গীরপুর ইউনিয়নের কড়ইকান্দি গ্রামে বাচ্চু মিয়ার বসতঘরের ওপর দুটি বিশাল রেইনট্রি গাছ পড়ে বসতঘর ভেঙে একাকার হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত মালেক মিয়া জানান, মুহূর্তের মধ্যে ঝড় এসে আমাদের ঘরবাড়ি লণ্ডভণ্ড করে দেয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। কারো বিশাল বিশাল গাছ উপড়ে নিয়ে গেছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ঝড়ে কোথায় কী ক্ষতি হয়েছে তার খোঁজ নিচ্ছি। ব্যাপক ক্ষতি হলে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: প্রিন্স

৩৪ লাখ টাকার ঋণ নিয়ে বিপাকে, হালুয়াঘাটে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

07 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ঝড়-বৃষ্টিতে বাতাসের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

পোষ্টের সময় : ১০:৪১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬