০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ৩১টি পূজা মণ্ডপে ঢেউটিন বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র নির্দেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ৬২ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩১টি পূজা মণ্ডপের জন্য এ ঢেউটিন বিতরণ করা হয়। এ সময় পূজা মণ্ডপের দায়িত্বে থাকা প্রতিনিধিরা ঢেউটিন গ্রহণ করেন।

জানা গেছে, গত শনিবার (১০ অক্টোবর) উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি পূজা মণ্ডপগুলোর জন্য ৬২ বান্ডিল ঢেউটিন বরাদ্দ করেন। একইসাথে তিনি ব্যক্তিগত উদ্যোগ থেকে প্রতিটি মণ্ডপের জন্য ৫ হাজার টাকা করে অনুদান দেন।

নান্দাইল উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু পল্লব রায় বলেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলের ৩১টি মণ্ডপে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেকটি মণ্ডপে তিনি ৫ হাজার টাকা করে দিয়েছেন। সরকারিভাবে প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বরাদ্দও পেয়েছি।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে ৩১টি পূজা মণ্ডপে ঢেউটিন বিতরণ

পোষ্টের সময় : ০৬:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬