০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ প্রতিপাদ্যে পৌর প্রশাসন ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় গৌরীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। এতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ বি এম কাউছার জামান এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরা।

এ ছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন, সাংবাদিক হুমায়ূন কবির, আলী হায়দার রবিন, কাজী আব্দুল্লাহ আল-আমীন, মো. কামাল উদ্দিন, মো. আবুল কালাম আজাদ, আনোয়ার হুসেন শাহীন, আরিফ আহাম্মদ, সুপক রঞ্জন উকিল, জি এম ফজলুর রহমান, মো. মতিউর রহমান, মো. রায়হান উদ্দিন সরকার, মো. জহিরুল হুদা লিটন, মো. আশিকুর রহমান, মো. মাহফুজুর রহমান, মো. আব্দুর রউফ দুদু, শামীম হুসেন আলভি ও আতাউর রহমান সোহেল কর্মসূচিতে অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযানে আরও অংশ নেন গৌরীপুর পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর ফজলুল করিম মিলন, হিসাব সহকারী তোফাজ্জল হোসেন লিটন, কামরুল, দেওয়ান, উৎপল, সুজানুলসহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নিজেদের বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :

গৌরীপুরে এসআরবির অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে জনগণ বিরোধী দলকেই লালকার্ড দেখিয়েছে: প্রিন্স

30 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

পোষ্টের সময় : ০৯:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬