০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা, ১৯ প্রতিষ্ঠানে পাস শূন্য

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। ফলাফলে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছেন মেয়েরা। তবে বোর্ডের অধীন ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। বিপরীতে শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বোর্ডের অধীনে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেন ৭০ হাজার ৬৭৩ জন। তাঁদের মধ্যে ৩৩ হাজার ৩৭ জন ছাত্র ও ৩৭ হাজার ৬৩৬ জন ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ৩৬ হাজার ৩৫৪ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২০ হাজার ৭০৭ জন।

এবার জিপিএ-৫ অর্জন করেছেন ২ হাজার ১৩৭ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ১ হাজার ১৮ জন ছাত্র এবং ১ হাজার ১১৯ জন ছাত্রী। ফলে পাসের সংখ্যা ও জিপিএ-৫ অর্জন, উভয় ক্ষেত্রেই ছেলেদের ছাড়িয়ে গেছেন মেয়েরা।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বিজ্ঞান বিভাগ। এ বিভাগে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। অন্যদিকে মানবিক বিভাগে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

জেলাভিত্তিক ফলাফলেও রয়েছে উল্লেখযোগ্য ব্যবধান। বোর্ডের অধীন চার জেলার মধ্যে সর্বোচ্চ পাসের হার ময়মনসিংহে, ৫৯ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা শেরপুরে পাসের হার ৪৫ দশমিক ৬৫ শতাংশ। এ ছাড়া নেত্রকোনায় ৪৩ দশমিক ৯১ শতাংশ এবং জামালপুরে সর্বনিম্ন ৪৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

ফলাফলের গ্রেডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জিপিএ ৪ থেকে ৫-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ১৯৫ জন এবং জিপিএ ৩ দশমিক ৫০ থেকে ৪-এর মধ্যে পেয়েছেন ৮ হাজার ৫১৮ জন শিক্ষার্থী।

এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী উত্তীর্ণ হলেও ১৯টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি।

ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজউল করিম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব অধ্যাপক মো. এনামুল হক ও কলেজ পরিদর্শক অধ্যাপক এস. এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিয়ের পর কলেজবিমুখ দুই শিক্ষার্থী, এইচএসসিতে উভয়েই অকৃতকার্য

তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল ২ বোনের

29 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এইচএসসিতে ময়মনসিংহ বোর্ডে এগিয়ে মেয়েরা, ১৯ প্রতিষ্ঠানে পাস শূন্য

পোষ্টের সময় : ১২:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬