১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালনের দাবিতে সড়ক অবরোধ

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তি পালনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে ত্রিশাল নজরুল মঞ্চে পালনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে অবরোধ করেছে ত্রিশালের সর্বস্তরের জনতা। এসময় তারা ঘন্টাখানেক সড়ক অবরোধ আন্দোলন করলে প্রশাসনের আশ্বস্থতায় বুধবার পর্যন্ত আন্দোলণ স্থগিত করে।

মঙ্গলবার দুপুর পৌনে দুইটা থেকে ঘন্টাব্যাপী ত্রিশাল নজরুল অডিটরিয়মের সামনে” আমরা ত্রিশালবাসী” সংগঠনের ডাকে নজরুল প্রেমীরা সড়ক অবরোধ করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসের পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারের পক্ষ থেকে একবার সিদ্ধান্ত হয়েছে। তারপরও আপনাদের পক্ষ থেকে যে দাবি আছে এটা আমরা উর্ধত্বন কতৃপক্ষকে অবহিত করবো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসান বলেন, জাতীয় পর্যায়ে ত্রিশালে জন্মজয়ন্তী হবে এ ঘোষনা না আসা পর্যন্ত আমরা আন্দোলন করবো। প্রশাসনের আশ্বাসে আগামীকাল সকাল ১১ টা পর্যন্ত সময় দিয়েছি। এরপর থেকে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে।

উল্লেখ্য গত সোমবার সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন করেন আমরা ত্রিশালবাসী সংগঠন।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালে জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী পালনের দাবিতে সড়ক অবরোধ

পোষ্টের সময় : ০৫:৪০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫