০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে এক রাতে পল্লী বিদ্যুতের ৬ ট্রান্সফর্মার চুরি

  • কাওসার মিয়া :
  • পোষ্টের সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
  • ৫৬৫ ভিউ :

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামে সেচ কাজে ব্যবহৃত পল্লী বিদ্যুতের ৬টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে গেছে দৃর্বত্তরা। এতে প্রায় ১৫০একর কৃষি জমির সেচ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) এ ঘটনায় গফরগাঁও থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। এরআগে শুক্রবার দিবগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাওনা ইউনিয়নের দীঘা গ্রামের মৃত রুছমত আলীর ছেলে সাবেক পুলিশ সদস্য মাকছুদুল ইসলাম রতন প্রতিটি ৫ কেবি শক্তির ৩টি ট্রান্সফর্মার ও একই এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ছাইদুল ইসলাম প্রতিটি ১৫ কেবির ৩টি ট্রান্সফর্মার স্থাপন করে সেচ যন্ত্র চালাতেন। তাদের ৬টি ট্রান্সফর্মারের আওতায় স্থানীয় কৃষকদের প্রায় ১৫০ একর জমি চাষাবাদ হয়। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে একটি চক্র ৬টি ট্রান্সফর্মার চুরি করে নিয়ে যায়। এতে ঐ জমিগুলোর সেচ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মাকছুদুল ইসলাম রতন বলেন, চাকুরী থেকে অবসর নিয়ে সেচযন্ত্র চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু চোরের দল আমাকে পথে বসিয়ে দিল। থানায় ডায়েরী করেছি। আল্লাই জানে এখন কি হবে।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর গফরগাঁও জোনাল অফিসের ডিজিএম(অতিরিক্ত দায়িত্ব) মোঃ জিয়াউর রহমান খান বলেন, ট্রান্সফর্মার চুরিটা কোন ভাবেই রোধ করা যাচ্ছে না। এর পূর্বে গত পৌনে দুই বছরে গফরগাঁও জোনাল এরিয়ায় ১১৬টির মত ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। আমরা প্রতিটি ঘটনায় নিয়ম অনুযায়ী থানায় ডায়েরী করেছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনপ্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন: প্রিন্স

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে এক রাতে পল্লী বিদ্যুতের ৬ ট্রান্সফর্মার চুরি

পোষ্টের সময় : ০৬:৫২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪