১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর নেতৃবৃন্দ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ সার্কিট হাউসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ডেপুটি স্পিকার সংগঠনটির সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

পরে শিক্ষার্থীরা ডেপুটি স্পিকারকে তাঁর স্মৃতিবিজড়িত আনন্দ মোহন কলেজে যাওয়ার আমন্ত্রণ জানান। আমন্ত্রণ গ্রহণ করে তিনি পরবর্তী সময়ে কলেজ ক্যাম্পাসে যাওয়ার কথা জানান।

সাক্ষাতে ‘নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি তানজিল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক ইমরুল কায়েসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া আনন্দ মোহন কলেজ ছাত্রদলের সভাপতি হুজ্জাতুল খান মুনও উপস্থিত ছিলেন।

সংগঠনটির নেতৃবৃন্দ জানান, দীর্ঘ সময় পর আনন্দ মোহন কলেজে নেত্রকোনা জেলার ১০টি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ‘নেত্রকোনা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

পোষ্টের সময় : ০৯:৫৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬