ময়মনসিংহের ধোবাউড়ায় টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ ভ্যানে দুই মাসব্যাপী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনের রবিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এই উপলক্ষে আলাচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রিড়া মন্ত্রণলায়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হারুন অর রশিদ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাজাহান মিয়া, প্রশিক্ষক রাকিবুল হাসানসহ প্রমুখ।











