১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে অর্থদন্ড

ফুলপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রস্তুত ও বিক্রি করার দায়ে ৪ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

জানা যায, ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমার নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ৪টি মামলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ -এর আওতায় ৪ জনকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জনস্বার্থে ফুলপুর উপজেলার প্রতিটি বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ফুলপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির দায়ে অর্থদন্ড

পোষ্টের সময় : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫