০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জামালপুরের বকশীগঞ্জে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানো, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং ঝরে পড়ার প্রবণতা রোধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল দিগলকোনার এসটি আন্দ্রী বাসসত্তে জুনিয়র হাই স্কুলে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।

বিতরণ করা শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, জ্যামিতি বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। প্রত্যন্ত অঞ্চলের এসব শিক্ষার্থী বিনামূল্যে শিক্ষা উপকরণ পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রত্যন্ত পাহাড়ি এলাকার শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পড়াশোনায় পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রত্যেক শিশুরই শিক্ষার সমান সুযোগ পাওয়া উচিত। বিশেষ করে প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা যেন শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং তাদের বিদ্যালয়মুখী করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পোষ্টের সময় : ০৫:২৭:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬