০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

নিহত সজল।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সজল (২৩)। তিনি ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকার মৃত সমর আলীর ছেলে।

বুধবার (৭ মে) সকালে ফায়ার সার্ভিসের পাশের রফিক কুমারের বিলে লাশটি পানিতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সজল ওই বিলে কাজ করতেন। গত সোমবার (৫ মে) দুপুরের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। অবশেষে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, নিহতের হাতে বিদ্যুতের তার প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খান জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় নিখোঁজের দুইদিন পর যুবকের লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৩:১৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫