০৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

প্রতীকি ছবি-

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় সেলিনা আক্তার পিয়া (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়া ত্রিশাল উপজেলার সানকিভাঙ্গা এলাকার নোমান মিয়ার স্ত্রী। এসময় মোটর সাইকেল চালক তার স্বামী নোমান মিয়া (২৫) গুরুতর আহত হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা ত্রিশাল থেকে মোটর সাইকেল যোগে ভালুকার দিকে যাচ্ছিলেন। নিশিন্দা এলাকায় আসলে একটি সিএনজির সাথে ধাক্কা লাগলে রাস্তায় পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিলে মোটর সাইকেলের যাত্রী সেলিনা আক্তার পিয়া ঘটনাস্থলেই মারা যায় এবং তার স্বামী মোটর সাইকেল চালক নোমান মিয়া গুরুতর আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল যাত্রী নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। আহত নোমান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, বন্ধ রেল চলাচল

ঘানাকে হারাতে পারলো না ইংল্যান্ড

24 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নারী নিহত

পোষ্টের সময় : ০২:৫০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫