০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ বেতারে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত বিভাগের যাত্রা শুরু

বাংলাদেশ বেতার ময়মনসিংহে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত বিভাগের যাত্রা শুরু হয়েছে।

আজ (২৭ আগস্ট) বিকালে বাংলাদেশ বেতার ময়মনসিংহ কেন্দ্রের নিজস্ব স্টুডিওতে “স্টুডিও মেলোডি” নামে ফেসবুক লাইভ অনুষ্ঠানের দ্বারা অত্র কেন্দ্রের তালিকাভূক্ত শিল্পীবৃন্দের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বৃহত্তর ময়মনসিংহের একমাত্র রাষ্ট্রীয় বেতার মাধ্যমে চালু হলো শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা- সঙ্গীত বিভাগ।

অনুষ্ঠানটি বিকাল ৩:০৫ মিনিটে শুরু হয়ে ঘন্টাব্যাপী ফেসবুকের পাশাপাশি এফএম ৯২ মেগাহার্জ, বাংলাদেশ বেতার অ্যাপ এবং ময়মনসিংহ বেতারের ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচার করা হয়।

ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতির বিষয়ে আলোকপাত করে অনুষ্ঠানটি শুরু হওয়া প্রসঙ্গে বাংলাদেশ বেতার ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক মোঃ আল আমিন খান বলেন, ‘ময়মনসিংহ সাহিত্য-সংস্কৃতির চারণভূমি। এখানকার শ্রোতাবৃন্দ সংস্কৃতিমনা। এককথায় বলতে গেলে গানপাগল। শ্রোতাদের চাহিদাকে মাথায় রেখেই আজ এক ঐতিহাসিক আয়োজনের সূচনা হলো। যা এখন থেকে নিয়মিত চলবে।’

“স্টুডিও মেলোডি” অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী টুটুল খান, প্রিয়াংকা বিশ্বাশ এবং শাহীন আনোয়ার।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ বেতারে আনুষ্ঠানিকভাবে সঙ্গীত বিভাগের যাত্রা শুরু

পোষ্টের সময় : ১০:৪৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫