০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আনসারের পরিচালক

ময়মনসিংহের রামকৃষ্ণ মিশনের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্ল্যা আবু সাইদ।

বৃহস্পতিবার বিকেলে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন ও দর্শনার্থীদের সাথে কথা বলেন। এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার সোহেলুর রহমান, সহকারী জেলা কমান্ড্যান্ট স্বরূপ আচার্য্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: মজিবুর রহমান, রামকৃষ্ণ আশ্রম ও মিশনের ম্যানেজার স্বামী কল্যানদানন্দ মহারাজা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক মোল্ল্যা আবু সাইদ বলেন, ময়মনসিংহে প্রতিটি পুজা মন্ডপে নিরাপত্তায় থাকবে আনসার বাহিনী। ময়মনসিংহ বিভাগের ১৭৫৯ টি পূজা মন্ডপে ১১৪৫২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। ময়মনসিংহের ৮১৭টি পূজা মন্ডপের যেগুলো ঝুঁকিপূর্ণ সেগুলোতে আটজন আনসার মোতায়েন থাকবে। এছাড়া আনসার বাহিনী পুলিশ, এসআরবিসহ অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তার কাজ করবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাসযোগ্য বাংলাদেশ গড়তে দায়িত্বের বাইরেও কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

নান্দাইলে ২৩ বছর পর পৈত্রিক জমির দখল ফিরে পেলেন সেলিম

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে আনসারের পরিচালক

পোষ্টের সময় : ০৬:১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬