১১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের ক্রমাগত সাফল্যে সাংবাদিক দম্পত্তি খুশি

  • ভালুকা অফিস :
  • পোষ্টের সময় : ০২:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৫৬০ ভিউ :

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলাধীন ধামশুর গ্রামের আঃ ছামাদ মিয়া ও জুলেখা আক্তার রেখার দুই সন্তানের ক্রমাগত সফলতায় পুরো পরিবার গর্ববোধ করছে।

জানা যায়, এই দম্পত্তির একমাত্র পুত্র জাহিদ আল ইসলাম রিজভী ২০২৪-২৫ সেশনে দেশের নামী দামী চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দৌড়ে সবকটিতে পোক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছে। বুয়েটের শেরে বাংলা হলের শিক্ষার্থী রিজভী ২০২৪-২৫ সেশনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ ৫২৭, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ১০৮৭, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর (ক) ইউনিটে ১২২৭, এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ৭০৫ মেধাস্থান অর্জন করে সেখানে অধ্যায়নরত।

প্রাথমিক ও জেএসসি স্তরে সে টেলেন্টপুলে বৃত্তি পেয়ে ২০২২ সালে ময়মনসিংহ গর্ভমেন্ট ল্যাভরেটরী হাইস্কুল থেকে জিপিএ- ৫.০০ পেয়ে এস.এস.সি (বিজ্ঞান) পরীক্ষায় উত্তীণ হয় এবং ময়মনসিংহ জেলার সরকারী আনন্দ মোহন কলেজ থেকে জিপিএ-৫.০০ পেয়ে ২০২৪ সালে এইচ.এস.সি (বিজ্ঞান) পরীক্ষায় উর্ত্তীণ হয়। তার পিতা আঃ ছামাদ মিয়া ভালুকা উপজেলার ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য ও একই উপজেলার এমপিও ভূক্ত বাদে পুরুড়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত এবং মা জুলেখা আক্তার রেখা গৃহিনী।

অপরদিকে ছামাদ-জুলেখা দম্পত্তির একমাত্র কন্যা সন্তান শামিলা তাবাসসুম তন্বী দেশের একটি বে-সরকারী মেডিকেল কলেজে এখন এম.বি.বি.এস ৫ম বর্ষের শিক্ষার্থী। শিক্ষা জীবনে সন্তানের অর্জিত সফলতায় পিতা-মাতা অত্যন্ত খুশী এবং মহান করুনা ময়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে তাদের আগামীর স্বপ্ন পূরনে সবার দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জনপ্রত্যাশা অনুযায়ী প্রধানমন্ত্রী ‘আয়রন ম্যান’ হিসেবে আবির্ভূত হয়েছেন: প্রিন্স

ডেপুটি স্পিকারের সঙ্গে নেত্রকোনার শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

01 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সন্তানের ক্রমাগত সাফল্যে সাংবাদিক দম্পত্তি খুশি

পোষ্টের সময় : ০২:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫