১১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এএমআর মোকাবিলায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার কর্মশালা শুরু

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) তথা অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ক্রমবর্ধমান বৈশ্বিক ঝুঁকি মোকাবিলায় হবিগঞ্জে দুই দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

৩০ এপ্রিল (বৃহস্পতিবার) বাহুবলের পুটিজুরিতে অবস্থিত ‘দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট’-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এবং বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থা (ডব্লিউওএএইচ) যৌথভাবে এই কর্মশালার উদ্যোগ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান।

অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি), বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আলোচকরা উল্লেখ করেন, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক শিক্ষা এখনো মূলত তাত্ত্বিক পর্যায়ে সীমাবদ্ধ। এই পরিস্থিতি উত্তরণে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য বাস্তবমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান কারিকুলাম সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ‘অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ’ এবং আন্তঃবিভাগীয় ‘ওয়ান হেলথ’ নীতির কার্যকর বাস্তবায়নের দাবি জানানো হয়।

দুই দিনব্যাপী এই কর্মশালার প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে বিশ্বব্যাপী এএমআর কাঠামোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পাঠ্যক্রমের সামঞ্জস্য বিধান করা। এছাড়া কারিকুলামে এএমআর ও ‘ওয়ান হেলথ’ বিষয়ক ঘাটতি ও অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ, আধুনিক শিক্ষণ পদ্ধতির ভিত্তিতে ভেটেরিনারি শিক্ষার জন্য নতুন মডিউল তৈরি এবং এসব মডিউলকে প্রাতিষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে একাডেমিক কাঠামোয় অন্তর্ভুক্তির জন্য একটি কার্যকর রোডম্যাপ প্রণয়ন করা হবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং টেকসই ও কার্যকর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ ব্যবস্থাপনা গড়ে তুলতে একটি দৃঢ় ভিত্তি স্থাপিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

26 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

এএমআর মোকাবিলায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও বিশ্ব প্রাণিস্বাস্থ্য সংস্থার কর্মশালা শুরু

পোষ্টের সময় : ১২:০৮:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬