১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭২ দিনেও বসেনি আইসিইউ, ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু: মৃত ৪১

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে ২৭ মে সকাল পর্যন্ত ৭২ দিনে হাসপাতালে মারা গেছে ৪১ শিশু। দীর্ঘ এ সময়েও হাসপাতালের হাম ইউনিটে একটি আইসিইউ স্থাপন করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ মে) সকাল ১০টায় হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানান, মৃত ১৭ মাস বয়সী এক শিশু গত ২০ মে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। শিশুটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা।

এ ছাড়া ৫ মাস বয়সী আরেক শিশু গত ৬ মে হাসপাতালে ভর্তি হয়েছিল। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাসিন্দা।

মৃত শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নম্বর চাইলে ডা. ঝন্টু সরকার অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ থেকে মৃত শিশুদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, গত ১৭ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৬২৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৫৩৫ শিশু। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৪ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৭ শিশু। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৪৭ শিশু।

গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চা দোকানি পারভেজ মোশাররফ বলেন, তার সন্তান রাফসান জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও আইসিইউ সুবিধা দ্রুত চালুর দাবি জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ঈদ যাত্রায় বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

26 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৭২ দিনেও বসেনি আইসিইউ, ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু: মৃত ৪১

পোষ্টের সময় : ০২:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬