০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় স্বজনদের হামলায় আ.লীগ নেতা নিহত

নিহত কায়সার ইমরান বাবুল।

নেত্রকোনার আটপাড়ায় জমি ও সেচপাম্প নিয়ে পারিবারিক বিরোধের জেরে কায়সার ইমরান বাবুল (৫৯) নামের এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই রতনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দুওজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বাবুল স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।

নিহতের পারিবার ও পুলিশ জানায়, বাবুলের সঙ্গে তার ছোট ভাই রতন এবং ভাতিজাদের সঙ্গে একটি যৌথ সেচপাম্প ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেচপাম্প থেকে বাবুল তার প্রাপ্য আয় পেতেন না, এমনকি তার জমিতে ঠিকমতো পানি দেওয়া হতো না। এ নিয়ে প্রায়ই স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি।
ঘটনার দিন রাতে এশার নামাজের সময় পারিবারিক আলোচনার মাঝে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে রতন ও ভাতিজা বাপ্পি বাবুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আঘাতে তিনি নিজ ঘরে গিয়েই ঢলে পড়েন মৃত্যুর কোলে।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার মূল ইন্ধনদাতা নিহতের ভাই রতনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফুলপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ, ফলাফল নিয়ে দুই দলের পাল্টাপাল্টি দাবি

এসএসসি পরীক্ষার ফলাফলে কেন্দুয়ায় সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের চমক

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় স্বজনদের হামলায় আ.লীগ নেতা নিহত

পোষ্টের সময় : ০৩:০৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫