০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদক পাচারকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৭৭৬ পিস ইয়াবাসহ মো. উজ্জল মিয়া (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ মে) আনুমানিক বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত উজ্জল মিয়ার বাড়ি নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার শ্রীরাম ইউনিয়নের সিরাম গ্রামে। সে ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে ইয়াবার চালানটি নিয়ে উজ্জ্বল মিয়া নামে একজন বাসে করে ঈশ্বরগঞ্জ আসছে। এমন একটি গোপন সংবাদ পেয়ে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ডে অবস্থান নেয় পুলিশ। বাস থেকে নামার সময় সন্দেহজনক উজ্জলের দেহ ও তার সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে সাদা-নীল কাগজে মুড়ানো ৭৭৬ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,’ বিশেষ অভিযান পরিচালনা করে উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত উজ্জলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫