০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। (২৪ জুন) বুধবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে অংশ নেন এ উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূরুল হক হলুদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আল জহির মাসুম, সাবেক সভাপতি একে এম আনিছুর রাজ্জাক ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান আমাদের দাবি।

দ্রুত সময়ের মধ্যে তাঁদের এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নূরুল হক হলুদ বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এ অবস্থায় দ্রুত তাদের দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। প্রয়োজনে সব ধরনের সেবা প্রদানও বন্ধ রাখা হবে। তাই দ্রুত সময়ের মধ্যে তাঁদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে ঈশ্বরগঞ্জ বিএনপির বর্ণাঢ্য মিছিল-সমাবেশ

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

পোষ্টের সময় : ০৩:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫