০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মো. ইয়াসিন আরাফাত। ছবি- সংগৃহিত।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইয়াসিন আরাফাত (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর ২ টায় ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের মসজিদের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ঈশ্বরগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত ওই এলাকার মো. আবদুল মতিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল মতিনের ৩ মেয়ে ও এক ছেলের মধ্যে আরাফাত ছিল ৩ নম্বর। সে ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তীব্র গরমে গত শুক্রবার রাতে বাসার পাশেই নারিকেল গাছ থেকে ডাব পাড়তে উঠে আরাফাত। এসময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধারকরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং পরিবারের বিনা ময়নাতদন্ত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমিত দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

পোষ্টের সময় : ০৪:৩৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫