০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামী আলমগীর মিয়া। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দ্বায়িতপ্রাপ্ত সেনাবাহিনীর একটি টিমসহ যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি, ছিনতাই ও চুরিসহ একাধিক মামলার আসামি আলমগীর মিয়া (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

পরে শনিবার ( ২৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস। আটককৃত আলমগীর ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলুয়ারি গ্রামের হোসেন আলীর ছেলে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, যৌথবাহিনীর অভিযানে আলমগীর নামে একজনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আলমগীরের নামে থানায় চাঁদাবাজি, চুরি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। আইনশৃঙ্খলা ও জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে মাস্টার্স ও পিএইচডির কার্যক্রমে নতুন ডিজিটাল সেবা

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৩:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪