আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়ায় ৪ নং গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়নের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় ৮নং ও ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলার বাঁশাটি গ্রামে ৮নং ওয়ার্ডে হযরত শাহ্ শেখ ইয়াহিয়া (রহ.)-এর মাজার প্রাঙ্গণে এ সভা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয় ।
গড়াডোবা ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অপুর সঞ্চালনায় ও বাবুল মিয়ার
সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিবুল ইসলাম রুবেল ও আব্দুল রশীদ খান।
এ সময় উপস্থিত ছিলেন, এলাকাবাসী, স্থানীয় বিএনপি ও বিভিন্ন পর্যায়ের শ্রেণি-পেশার হাজারো মানুষ।
অনুষ্ঠানের শুরুতে নেত্রকোণা জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়নসহ উপস্থিত সকলে উল্লেখিত মাজারে দোয়া মোনাজাতে অংশ নেন ।
গজনবী চয়নের গ্রামের বাড়ি গড়াডোবা ইউনিয়নের ডুমদী গ্রামে। তাঁর বাবা মরহুম আব্দুল আলিম গজনবী ছিলেন সাবেক পুলিশ সদস্য ও এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ আয়োজনকে স্থানীয় পর্যায়ে তাঁর নির্বাচনী তৎপরতার আনুষ্ঠানিক অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
কেন্দুয়া প্রতিনিধি 

















