০২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে কলেজ ছাত্রী অপহরণের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

গফরগাঁওয়ে অপহরণ মামলার আসামী গ্রেপ্তার দাবীতে মানববন্ধন। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্তি ইউনিয়নের বড় বাড়ি গ্রামের গফরগাঁও মহিলা কলেজ পড়ুয়া শিক্ষার্থী সামিয়া জাহান মিথিলা (১৭)এর অপহরণকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের সড়কে শতাধিক এলাকাবাসী ও কলেজ শিক্ষার্থীর স্বজনরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ এপ্রিল সকালে সামিয়া জাহান মিথিলা নিজ বাড়ি থেকে গফরগাঁও মহিলা কলেজে অধ্যয়নের জন্য অটো রিক্সায় আসার পথে সড়কে পূর্ব থেকেই উৎ পেতে থাকা একই গ্রামের মজনু মিয়ার ছেলে আশরাফুলের নেতৃত্বে ৪/৫ জন লোক অস্ত্রের মুখে জিম্মি করে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়।

সেদিনই শিক্ষার্থীর মা রোহেনা খাতুন বাদী হয়ে আশরাফুলকে প্রধান আসামী করে পাঁচজনের নামে একটি অভিযোগ দায়ের করেন। পরে পাগলা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ১২ এপ্রিল রাতে অপহৃতা মিথিলাকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেন।

এ ঘটনায় মামলা হওয়ার পর থেকে নানাভাবে আসামীসহ আসামির লোকজন ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

কলেজ শিক্ষার্থী শিক্ষার্থীর বাবা এনামুল হক বলেন, ‘আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে মজনু মিয়ার ছেলে আশরাফুল ওই দিন অস্ত্রের মুখে  জোরপূর্বক তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে পাগলা থানায় একটি অভিযোগ দেই। পাগলা থানা পুলিশ গত ১২ এপ্রিল রাতে আমার মেয়েকে উদ্ধার করে আমাদের কাছে বুঝিয়ে দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

দল বা প্রশাসনের কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে: প্রিন্স

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, 'মাশরেকী' পদক পেলেন ঈশ্বরগঞ্জের মুজিবুর রহমান

30 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে কলেজ ছাত্রী অপহরণের আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

পোষ্টের সময় : ০৫:৪৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫